ওয়ার্ডলে মজেছেন পাজলপ্রেমীরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৪ পিএম

ফেসবুক যারা ব্যবহার করেন, তারা সম্প্রতি হয়তো সেখানে নতুন এক ভাইরাল ট্রেন্ড লক্ষ্য করেছেন। সাদা-সবুজ-হলুদ চৌকোনা কিছু বাক্সের ইমোজি, আর তার সাথে উল্টোপাল্টা কিছু সংখ্যা পোস্ট করছেন অনেকে, দেখলে মনে হয় কোনো খেলার স্কোর। 

খুবই সাধারণ কিন্তু মজাদার একটি মোবাইল গেম এটি, যার নাম 'ওয়ার্ডল'। এই খেলায় খেলোয়াড়কে পাঁচ অক্ষরের একটি শব্দ অনুমান করতে হয়। আর এর জন্য তাকে সুযোগ দেয়া হয় ছয়টি। কত তাড়াতাড়ি তিনি শব্দটি অনুমান করতে পারলেন সেই অনুযায়ী হয় তার স্কোর, যেটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। 

গেমটি মুক্তি পায় গত বছরের অক্টোবরে। এই অল্প সময়ের মাঝেই গেমটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এটি তৈরি করেছেন সফটওয়ার প্রকৌশলী জশ ওয়ার্ডল।

তিনি বলেন, গেমটিতে নিজের স্কোর এমনভাবে শেয়ার করা যায়, যেন তা অন্যদের জন্য উত্তর বের করার মজাটা নষ্ট করে দিতে পারে না। আর এটাই মূলত গেমটির জনপ্রিয়তার মূল কারণ। গেমটিতে প্রতিদিন একটি করে নতুন ধাঁধা দেয়া হয়। 

আরও পড়ুন: মানুষ কবে থেকে 'পপকর্ন' খাওয়া শুরু করলো?

কিভাবে খেলবেন মজার এই গেম

মোবাইল বা কম্পিউটার- যেকোনো ধরনের ডিভাইসেই গেমটি অনলাইনে খেলা যায়। প্রতিদিনের জন্য একটি পাঁচ অক্ষরের শব্দকে সঠিক উত্তর হিসেবে ঠিক করা থাকে গেমটিতে।  

প্রথমেই আপনাকে নিজের ইচ্ছেমত পাঁচ অক্ষরের একটি  ইংরেজি শব্দ অনুমান করে প্রতিটি অক্ষর চৌকো বাক্সে লিখতে হবে। 

আপনার লেখা শব্দের অক্ষরগুলো ওয়ার্ডলের সেদিনের সঠিক উত্তরের মধ্যে আছে কিনা তা বোঝাতে প্রতিটি অক্ষর হলুদ, সবুজ বা ছাই রঙে রঙিন হয়ে যাবে। 

যদি কোনো অক্ষর সঠিক উত্তরের সঠিক অবস্থানে থাকে তাহলে তা হবে সবুজ, ভুল অবস্থানে থাকলে হলুদ, আর যে অক্ষর সঠিক উত্তরে একেবারেই নেই সেগুলো হবে ছাই। 

image


ধরুন, আপনি প্রথমবার অনুমান করেছেন WEARY শব্দটি। কিন্তু সেদিনের সঠিক শব্দে আছে শুধু W, R ও E অক্ষরগুলো। আর সবার প্রথমে আছে W।

সেক্ষেত্রে গেমটি W-কে দেখাবে সবুজ এবং R ও E-কে হলুদ। এবার A ও Y বাদ দিয়ে W দিয়ে শুরু হয় এবং R ও E আছে এমন পাঁচ অক্ষরের একটি শব্দ আপনাকে অনুমান করতে হবে। 

এভাবে কয়েকবার চেষ্টা করে সেদিনের সঠিক উত্তর কোন শব্দটি তা বের করতে হবে। তবে সর্বোচ্চ চেষ্টা করা যাবে ছয়বার। যত অল্প সময়ে আর অল্প চেষ্টায় সঠিক উত্তর বের করতে পারবেন, আপনার স্কোর হবে তত বেশি। 

তুমুল জনপ্রিয়তার ফলে গেমটির স্বত্ব কিনে নিয়েছে নিউইয়র্ক টাইমস। ঠিক কত দামে কেনা হয়েছে তা প্রকাশ না করলেও, দামটা যে সাত অঙ্কের কোনো সংখ্যা, এটুকুই জানিয়েছে তারা। 

নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড পাজল একসময় পাঠকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলো। পত্রিকাটির অনলাইন সংস্করণের পাঠকদের একই ধরনের অভিজ্ঞতা দিতে অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন শব্দের ধাঁধা দিয়ে থাকে তারা। 

ওয়ার্ডলের স্বত্ব ক্রয়ের ফলে এখন থেকে নিউইয়র্ক টাইমসের সাবস্ক্রাইবাররা এই গেমটিও বিনামূল্যে খেলতে পারবেন।  


একাত্তর/এসজে

সোশ্যাল মিডিয়ায় আমাদের বিচরণ এতো বেশি বেড়েছে যে, একে প্রায় নেশাগ্রস্ত অবস্থা বলা যায়। প্রয়োজনে তে আছেই, অপ্রয়োজনে অনেকে সারাদিন শুধু স্ক্রলিং করে যাচ্ছেন। বৃথা কাজে সময় নষ্ট হওয়া ছাড়া...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর