ফ্রিজে খাবার ভালো রাখবেন কীভাবে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

বাড়িতে অতিথি এসেছিলো, রান্না হয়েছিলো কয়েক পদের। সবাই খাওয়ার পরে বেঁচে গিয়েছে অনেকটা। খাবারগুলো ফ্রিজে তুলে রাখবেন পরের খাওয়ার জন্য। কিন্তু ফ্রিজে রাখা এই খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়।

অনেকে আবার রোজকার একঘেঁয়ে হেঁশেলের কাজ থেকে বাঁচতে কয়েকদিনের রান্না একবারে করে রাখেন। অফিসে কাজের চাপ, রোজ রোজ রান্নার ঝক্কি এড়াতে অনেকেই এক দিন খানিকটা সময় ব্যয় করে বেশি করে রেঁধে নেন। তাতে পরের কয়েক দিন নিশ্চিন্ত থাকা যায়। অনেক সময় দেখা যায়, হিসাব করে রান্না করলেও খাবার বেঁচে যায়। রাতের জন্য মাংস ভুনা রেঁধেছিলেন। কিন্তু সন্ধেবেলায় ভারী নাস্তা খাওয়ায় ভুনা মংস অনেকটাই থেকে গেলো। অগত্যা বাকি মাংস বাটিতে ভরে ফ্রিজে তুলে রাখতে হলো।

এমন রান্না করা মাছ, মাংস, ভাত, ডাল প্রায়ই বেঁচে যায়। তবে খাবার সংরক্ষণ করা খুব একটা সহজ নয়। ঠিক পদ্ধতি মেনে না রাখলে অল্প দিনেই নষ্ট হয়ে যায়। প্রায়ই দেখা যায় ফ্রিজে রাখার পরে খাবার একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই রান্না করার খাবার চারদিনের বেশি ফ্রিজে রাখা উচিত নয়।

রান্না করা খাবার ভালো রাখার কৌশলগুলো চলুন জেনে নিই

সঠিক পাত্র ব্যবহার করুন

কোন ধরনের পাতের খাবার রাখছেন, তার ওপর নির্ভর করছে কত দিন পর্যন্ত ভাল থাকবে। খাবার সংরক্ষণের জন্য সব সময়ে বড় পাত্র বেছে নিন। ভেতরে জায়গা বেশি থাকলে খাবারও অনেক দিন ভালো রাখা সম্ভব। ছোট কৌটোতে খাবার রাখলে তাড়াতাড়ি গন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ফ্রিজে নিয়ম মেনে খাবার না রাখলে গন্ধ হয়ে যেতে পারে

জিপলক ব্যাগ

মটরশুঁটি কিংবা অন্য কোনও সবজি রাখার জন্য অনেকেই জিপলক ব্যাগ ব্যবহার করেন। রান্না করা খাবারও এই ব্যাগে রাখতে পারেন। তবে সে ক্ষেত্রে ভাজা কিংবা শুকনো কোনো পদ রাখতে হবে। ঝোল জাতীয় খাবার না রাখাই ভালো।

কোন তাকে কোন খাবার রাখছেন

অনেকের বাড়িতেই ফ্রিজের উপর থেকে নিচ সব তাকগুলিই খাবারের পাত্রে ভর্তি থাকে। কিন্তু বিশৃঙ্খল ভাবে রাখলে খাবার বেশি দিন পর্যন্ত ভালো রাখা সম্ভব নয়। ফ্রিজের একটি তাকে যদি মাছ, মাংস রাখেন, তা হলে সেই তাকে দুধের তৈরি খাবার রাখবেন না। পায়েস, সেমাই বা মিষ্টি জাতীয় খাবার সেক্ষেত্রে আলাদা তাকে রাখুন। সব একসঙ্গে রাখলে কম দিনেই খাবার গন্ধ হয়ে যেতে পারে।

আর এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে, গরম কোনো খাবকার ফ্রিজে ঢুকিয়ে রাখতে নেই। অবশ্যই ঢাকানাযুক্ত পাত্রে খাবার রাখতে হবে। ওহ, ফ্রিজে ডিম ধুয়ে রাখেন তো?

কেএসএইচ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
শীতকালে ওজন কমানো সবচেয়ে কঠিন বিষয়। তবে এই ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে শুকনো ফল আমাদের ওজন কমাতে পারে। কারণ এগুলো শুধু পুষ্টি নয় ক্যালোরিতেও ভরপুর। ভিটামিন, খনিজ, ফাইবার এবং স্বাস্থ্যকর...
প্রতিদিন শুধু ফল ও সবজি কুচি দিয়ে তৈরি সালাদ খেতে আমাদের সবারই বিরক্ত লাগে। তবে ইচ্ছা করলে ঘরে তৈরি সালাদও সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। আজ তেমনই কিছু দ্রুত এবং ঝামেলামুক্ত সালাদ তৈরির...
সারা বছর রোজকার পাতে খাবার হিসেবে কিছুমাত্র গুরুত্ব না পেলেও, বাংলাদেশের শহুরে সব বাড়িতেই ইফতারের অন্যতম প্রধান আকর্ষণ- হালিম। ভারতীয় উপমহাদেশে হালিমের আসা এবং এর সঙ্গে নানাকিছু মিশে যাওয়ার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর