বৃষ্টির চলমান থাকলেও তাপমাত্রা বাড়বে

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম

রাজধানীজুড়ে আগামী ২৪ ঘণ্টা বর্তমান বৃষ্টির অবস্থা চলমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবীর। তিনি বলেছেন, জুন, জুলাই ও আগস্ট প্রথাগতভাবেই দেশে বর্ষাকাল।

এর ফলে দেশজুড়ে হালকা থেকে মাঝারি কিংবা ভারি বর্ষণ হওয়াটা প্রাকৃতিক বিষয় তবে বৃষ্টির পরিমাণ কমলে রাজধানীসহ আশপাশে অঞ্চলগুলোতে ভ্যাপসা গরমের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এসব কথা বলেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবীর। এসময় আগামী দুই থেকে তিন দিন চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়া দেশের উত্তর অঞ্চলের দিকে বৃষ্টির প্রভাব কিছুটা বেড়ে তা অব্যাহত থাকার পাশাপাশি দক্ষিণ অঞ্চলের বৃষ্টির প্রভাব কমতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির ফলে ভ্যাপসা গরম অনেকটা কমে যাবে এরপর তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

একাত্তর/আরএ
সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর