মানুষের শরীরে সুপারহিউম্যান রোগ প্রতিরোধ ক্ষমতা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:১২ পিএম

মানবদেহে সুপারহিউম্যান ইমিউনিটি বা অতিমানবীয় রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়েছেন বিজ্ঞানীরা। যা দিয়ে করোনাসহ যে কোনো ভয়ংকর ভাইরাস মোকাবেলা সম্ভব।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নেয়া কিছু ব্যক্তির শরীরে অতিমানবীয় এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সন্ধান পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে কতো দিন সংক্রমণ মুক্ত থাকা যায়? বা টিকা নেয়ার পর কতদিন সুরক্ষা বলয় নিশ্চিত থাকে? এ রকম নানা প্রশ্ন মানুষের মনে।

নতুন এক গবেষণা বলছে, কিছু মানুষের শরীরে উল্লেখযোগ্য-ভাবে উচ্চ পর্যায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। যা দিয়ে মোকাবিলা করা সম্ভব করোনাসহ যে কোনো ভাইরাস। একে সুপারহিউম্যান ইমিউনিটি বা অতিমানবীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হচ্ছে।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নেয়া কিছু ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা।

তারা জানান, যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন বা শুধু টিকা নিয়েছেন, তাদের তুলনায় যারা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নিয়েছেন তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।

রকফেলার বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট পল বিনাশ সুপারহিউম্যান ইউমিনিটি না বলে একে হাইব্রিড ইমিউনিটি বলে আখ্যা দিয়েছেন।

তিন বলেন, যাদের এ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তারা শুধু সার্স কোভিড ভাইরাস নয়, আরো ভয়ংকর ভাইরাস থেকেও নিজেদের রক্ষায় সক্ষম হবে।

আরও পড়ুন: মধুর সমস্যায় ইন্দো-আমেরিকান সমকামী দম্পতি

তবে এ বিষয়ে তার দল আরো গবেষণা করছে। বুস্টার ডোজে রোগপ্রতিরোধ ক্ষমতা কোন পর্যায়ে দাঁড়ায় তা নিয়েও গবেষণা করছেন তারা।

এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২৩ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন সাড়ে ৪৫ লাখ। ইতোমধ্যে আরেকটি মহামারী আসন্ন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


একাত্তর/আরএ

করোনাভাইরাস প্রাথমিকভাবে শ্বাসনালী এবং ফুসফুসে সংক্রমণ ঘটালেও, তার সুদূরপ্রসারী ফলের কথা এখন অনেকটাই পরিষ্কার। বিশেষ করে স্নায়ুর ওপর তার প্রভাবের কথা চিকিৎসকেরা অনেক দিন ধরেই বলে আসছেন। সেই স্নায়ুর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর