করোনায় মস্তিস্কে প্রভাব, গবেষণায় জানা গেলো নতুন অসুখের নাম

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:১৪ এএম

করোনাভাইরাস প্রাথমিকভাবে শ্বাসনালী এবং ফুসফুসে সংক্রমণ ঘটালেও, তার সুদূরপ্রসারী ফলের কথা এখন অনেকটাই পরিষ্কার। বিশেষ করে স্নায়ুর ওপর তার প্রভাবের কথা চিকিৎসকেরা অনেক দিন ধরেই বলে আসছেন। সেই স্নায়ুর প্রভাবই গিয়ে পড়ে মস্তিষ্কের ওপরও।

এতোদিন চিকিৎসকরা বলছিলেন, করোনার প্রভাবে মস্তিষ্কের কাজে নানা ধরনের গণ্ডগোল দেখা দেয়। কিন্তু সম্প্রতি গবেষণায় উঠে এসেছে আরও একটি সমস্যার কথা। দেখা যাচ্ছে, কোভিডের কারণে মস্তিষ্কে তুলনায় বিরল সমস্যাও হচ্ছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ‘গুলেন বারি সিনড্রম’।

সম্প্রতি আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক’-এর তরফে নতুন একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মস্তিষ্কের ওপর কোভিডের প্রভাব সম্পর্কে এতো দিন আমরা যা যা ভেবে এসেছি, আসলে প্রভাব তার চেয়েও বেশি বা আরও জটিল হতে পারে। সে প্রসঙ্গেই বলা হয়েছে এই ‘গুলেন বারি সিনড্রম’- এর কথা।

কী এই ‘গুলেন বারি সিনড্রম’? 

তুলনায় বিরল এই সমস্যায় শরীরের রোগপ্রতিরোধ শক্তি মস্তিষ্কের সুস্থ কিছু স্নায়ুকে আক্রমণ করতে শুরু করে। তার প্রভাব পড়ে বিশেষ বিশেষ অঙ্গের ওপর।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন সোস্যাল মিডিয়া উদ্বোধনের দিনই হ্যাক

এর ফলে অনেকেই পক্ষাঘাতে আক্রান্ত হতে পারেন। অনেকের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসা না করালে রোগীর বড়ো বিপদও হতে পারে।

একাত্তর/এসি

মানবদেহে সুপারহিউম্যান ইমিউনিটি বা অতিমানবীয় রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়েছেন বিজ্ঞানীরা। যা দিয়ে করোনাসহ যে কোনো ভয়ংকর ভাইরাস মোকাবেলা সম্ভব।করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নেয়া কিছু ব্যক্তির...
ফুসফুস মানুষের একটি অপরিহার্য অঙ্গ। এটিকে ভালো রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা অত্যাবশ্যক। আর বর্তমান করোনা পরিস্থিতিতে যখন ফুসফুস আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তখন এটি ভালো রাখতে আরও বেশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর