রমজানে ঢাকা রিজেন্সিতে আকর্ষণীয় অফার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

পবিত্র রমজানের আধ্যাত্মিকতা, সৌহার্দ্য ও একসঙ্গে আনন্দ ভাগাভাগির আবহকে আরও বিশেষ করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে মাসব্যাপী ব্যতিক্রমধর্মী রমজান আয়োজন। ঐতিহ্যবাহী স্বাদ, আধুনিক আতিথেয়তা এবং প্রশান্তিময় পরিবেশের সমন্বয়ে অতিথিদের জন্য সাজানো হয়েছে নানান আকর্ষণীয় ডাইনিং অফার, যা পরিবার, বন্ধু ও কর্পোরেট আয়োজনের জন্য হয়ে উঠবে আদর্শ গন্তব্য।

ছবি: সংগৃহীত
রমজানজুড়ে ঢাকা রিজেন্সির লয়াল্টি প্রোগ্রাম প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং অনেকগুলো ব্যাংক কার্ডের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বাই ওয়ান গেট ওয়ান সুবিধা, পাশাপাশি হোটেলটির প্রাইম পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংকের সিলেক্টেড কার্ডহোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট টু অফার, যা ইফতার ও ডিনার আয়োজনকে আরও আনন্দময় করে তুলবে।

ছবি: সংগৃহীত
এছাড়াও রয়েছে কর্পোরেট পার্টনারস এবং সিলেক্টেড  কার্ড হোল্ডারদের জন্য এক্সক্লুসিভ ব্যুফে ডিনার বান্ডেল অফার, যেখানে মাত্র ৯৯৯৯ টাকায় ৩ জন এবং ১১৯৯৯ টাকায় ৪ জন আনলিমিটেড ব্যুফে ডিনার উপভোগ করতে পারবেন, যা অতিথিদের জন্য দিচ্ছে বাড়তি সাশ্রয় ও প্রিমিয়াম ডাইনিং অভিজ্ঞতা।

ছবি: সংগৃহীত
পাশাপাশি রমজানকে আরও পরিপূর্ণ করতে হোটেলের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে থাকছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য স্পেশাল প্ল্যাটার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ব্যাংক কার্ড হোল্ডার পাচ্ছে ২০% ডিস্কাউন্ট।

ছবি: সংগৃহীত
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বরাবরের মতোই এই পবিত্র মাসে অতিথিদের জন্য নিয়ে এসেছে আন্তরিক সেবা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুস্বাদু আয়োজনের এক অনন্য সমন্বয়, যেখানে রমজানের মূল চেতনা, একতা, উদারতা ও আনন্দ ভাগাভাগি প্রতিফলিত হবে প্রতিটি মুহূর্তে।  আগ্রহী অতিথিদের আগাম বুকিংয়ের জন্য উৎসাহিত করছে ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ।

 

এআরএস
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
রমজান উপলক্ষে রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা অতিথিদের জন্য দেশি-বিদেশি খাবারের রাজকীয় সমাহার নিয়ে এসেছে। ব্যাংক এশিয়ার সৌজন্যে আয়োজিত এই রন্ধন উৎসবে স্থানীয়...
মুসলিমদের মতে পবিত্র নগরী মদিনায় উৎপন্ন হওয়া বিশেষ প্রজাতির খেজুর 'আজওয়া'। রাসুলুল্লাহ নিজ হাতে এ খেজুর গাছ রোপন করেছিলেন বলে হাদিস শরীফে বর্ণিত আছে।
সারা বছর রোজকার পাতে খাবার হিসেবে কিছুমাত্র গুরুত্ব না পেলেও, বাংলাদেশের শহুরে সব বাড়িতেই ইফতারের অন্যতম প্রধান আকর্ষণ- হালিম। ভারতীয় উপমহাদেশে হালিমের আসা এবং এর সঙ্গে নানাকিছু মিশে যাওয়ার...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর