রোজায় ওয়েস্টিন ও শেরাটনে বিলাসবহুল রন্ধনভ্রমণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

রমজান উপলক্ষে রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা অতিথিদের জন্য দেশি-বিদেশি খাবারের রাজকীয় সমাহার নিয়ে এসেছে। ব্যাংক এশিয়ার সৌজন্যে আয়োজিত এই রন্ধন উৎসবে স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় স্বাদের বৈচিত্র্য উপভোগ করা যাবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার শেফ রিমউন ওবায়েদ, স্বপন রোজারিও, হিরোমি ইয়োনেকাওয়া এবং সাইত দুরসানের তত্ত্বাবধানে অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছে এক রাজকীয় মেনু।

ওয়েস্টিন ঢাকার 'সিজনাল টেস্টস' রেস্টুরেন্টে অতিথিরা পাবেন লবস্টার কাবাব, গ্রিলড স্যামন, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাঙ্ক এবং অ্যারাবিক কাবসার মতো ভূমধ্যসাগরীয় স্বাদ। মিষ্টিপ্রেমীদের জন্য থাকছে টার্কিশ তুলুম্বা, পেস্তা বাকলাভা এবং সরাসরি রান্না করা- নাফেহ।


অন্যদিকে, শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে পরিবেশিত হবে পেশোয়ারি বিফ নালি নেহারি, ল্যাম্ব উজি, সিফুড পায়লা এবং পুরান ঢাকার বিখ্যাত কাবাবসমূহ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কোল্ড মিল্ক বাকলাভা ও মুশাবাক হালাবি।

ছবি: সংগৃহীত
রমজানের এই আয়োজনে ইফতার ও ডিনারের পাশাপাশি নির্দিষ্ট দিনে সেহরির সুযোগও থাকছে। ইফতার ও ডিনার দ্য ওয়েস্টিন ঢাকায় ১১,৯৯০ টাকা এবং শেরাটন ঢাকায় ১২,৯৯৯ টাকা।

সেহরি প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকারি ছুটির আগের রাতে সেহরির বুফে উপভোগ করা যাবে। মূল্য যথাক্রমে ৬,৯৯০ টাকা ও ৭,৯৯০ টাকা।

ব্যাংক এশিয়ার বিশেষ অংশীদারিত্বে ব্যাংকটির কার্ডধারীরা পুরো মাসজুড়ে 'বাই ১ গেট ৩' সুবিধা পাবেন। এছাড়া ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংকসহ ২১টিরও বেশি ব্যাংকের কার্ডে ‘বাই ১ গেট ১’ থেকে ‘বাই ১ গেট ৩’ পর্যন্ত অফার রয়েছে।


যারা ঘরে বসে এই স্বাদ নিতে চান, তাদের জন্য রয়েছে প্রিমিয়াম ইফতার বক্স। ওয়েস্টিন ও শেরাটন উভয়েই তিনটি ভিন্ন ক্যাটাগরিতে (সিলভার থেকে লাক্সারি) ইফতার বক্স সরবরাহ করছে, যার মূল্য ৭,৯৯০ টাকা থেকে শুরু করে ১২,৯৯০ টাকা পর্যন্ত। এছাড়া ডিনার ও ইফতার অংশগ্রহণকারীদের জন্য থাকছে নভোএয়ার এবং এয়ার অ্যারাবিয়ার পক্ষ থেকে রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ।

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ইফতার মাহফিলের জন্য শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুম এবং ওয়েস্টিনের বহুমুখী ব্যাঙ্কুয়েট হলগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

রমজানের এই উৎসবমুখর পরিবেশে পরিবার ও প্রিয়জনদের নিয়ে আভিজাত্যের স্বাদ নিতে আগ্রহীদের দ্রুত বুকিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

এআরএস
পবিত্র রমজানের আধ্যাত্মিকতা, সৌহার্দ্য ও একসঙ্গে আনন্দ ভাগাভাগির আবহকে আরও বিশেষ করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে মাসব্যাপী ব্যতিক্রমধর্মী রমজান আয়োজন।
মুসলিমদের মতে পবিত্র নগরী মদিনায় উৎপন্ন হওয়া বিশেষ প্রজাতির খেজুর 'আজওয়া'। রাসুলুল্লাহ নিজ হাতে এ খেজুর গাছ রোপন করেছিলেন বলে হাদিস শরীফে বর্ণিত আছে।
সারা বছর রোজকার পাতে খাবার হিসেবে কিছুমাত্র গুরুত্ব না পেলেও, বাংলাদেশের শহুরে সব বাড়িতেই ইফতারের অন্যতম প্রধান আকর্ষণ- হালিম। ভারতীয় উপমহাদেশে হালিমের আসা এবং এর সঙ্গে নানাকিছু মিশে যাওয়ার...
শুরু হয়েছে রমজান মাস। অনেকেই এ মাসে চিন্তিত থাকেন যে এই মাসে কীভাবে শরীরের পুষ্টির সাথে প্রতিদিনের ব্যায়ামের ভারসাম্য রাখবেন। রোজার সময় সারাদিন না খেয়ে থেকে ব্যায়াম করতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর