'সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ'

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৫:৫৪ পিএম

দেশে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক শেষে এসব কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় সম্প্রীতির বাণী বেশি করে প্রচারের কথাও বলেছেন সরকার প্রধান।

আরও পড়ুন: ১০ ডলারে ভাইরাস প্রতিরোধী পিলের পরিকল্পনা ডব্লিউএইচও'র

ধর্ম নিয়ে কোনো ধরনের বানোয়াট, মিথ্যা ও কাল্পনিক প্রচারণা চালাতে না পারে, সেদিকেও সতর্ক নজরদারি রাখতে বলেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে গুজব সম্পর্কে সতর্ক থাকতেও বলেছেন।

সভায় প্রধানমন্ত্রীকে জানানো হয়, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। এরইমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এই ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান, মন্ত্রিপরিষদ সচিব।


একাত্তর/টিএ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর