চলছে অতিরিক্ত ভাড়া আদায়, তালিকা নিয়ে লুকোচুরি

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯:৩৯ পিএম

নগরীর গণপরিবহণে সরকারের বেঁধে দেয়া ভাড়ার কোন তোয়াক্কাই করা হচ্ছে না ২০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা, ২৫ টাকার ভাড়া ৩৫ টাকা

আর ৩৫ টাকার দূরত্বে ভাড়া লাগছে ৪৫ টাকা যদিও মালিকরা বলছেন, প্রতিটি বাসেই ভাড়ার তালিকা দেয়া হয়েছে কিন্তু বাস্তব চিত্র উল্টো

ভাড়ার কথা জানতে চাইলেই উত্তেজিত হয়ে পড়েন পলাশ তার এই উচ্চস্বরে কথা বলার মধ্যেই যেন অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে

রাজধানীর বাসগুলোতে ভাড়া নিয়ে এমন পরিস্থিতিই চলছে ২০ টাকা ভাড়ার দূরত্ব পাড়ি দিতে হচ্ছে ৩০ টাকায় মঙ্গলবারও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

রামপুরা, বাড্ডা, কুড়িল, ক্ষিলক্ষেত, উত্তরার মত স্বল্প দূরত্বের ক্ষেত্রে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ

মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে টাকা ১৫ পয়সা করা হয়েছে মিনিবাসের ক্ষেত্রে টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে টাকা পয়সা

আরও পড়ুন: আজই রাজধানীতে দেওয়া হবে নতুন বাস ভাড়ার তালিকা

কিন্তু ঢাকায় চলা বাসগুলোতে নির্ধারিত এই হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে ফলে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি টাকা

পরিবহণ শ্রমিকরা বলছেন, সরকারি ভাড়ার চার্ট এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি আবার যেসব বাসে তালিকা পৌঁছেছে সেগুলো তারা লুকিয়ে রাখছে

যদিও বাস মালিকরা বলছেন, সব বাসেই তালিকা পৌছে দেয়া হয়েছে কোন বাসেই বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না তবে বাড়তি ভাড়া আদায়ের কথা স্বীকার করেছেন পরিবহণ শ্রমিকরা

আর এমন ইঁদুর বিড়াল খেলায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী দিনভর বিআরটিএ'র অভিযান চললেও সড়কে চলাচল করা বাসেরভেতরের চিত্র ছিলো উল্টো।


একাত্তর/টিএ

রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যবিধি মেনে ও আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে বাস-ট্রেন-লঞ্চ চলার অনুমতি দিয়েছে সরকার। নতুন করে বিধি-নিষেধের মেয়াদ বাড়লেও প্রজ্ঞাপনে সোমবার (২৪ মে) থেকে গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে।রোববার...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর