আজই রাজধানীতে দেওয়া হবে নতুন বাস ভাড়ার তালিকা

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:০৬ পিএম

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ডাকা হয় পরিবহন ধর্মঘট। দুইদিন জনদুর্ভোগের পর কর্তৃপক্ষের সাথে ভাড়া বাড়ানোর সমঝোতায় আসে বাস-মালিক সমিতি। প্রজ্ঞাপন জারি করে পরদিন থেকেই বাড়তি ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবহন সংকট কেটে গেলেও শুরু হয় নতুন সংকট। ভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে নেওয়ার কথা থাকলেও অনেক স্থানেই ৫০ থেকে ৫৫ শতাংশ বাড়তি ভাড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টও নামে রাজধানীতে।

শেষমেশ আজ মঙ্গলবার (৯ নভেম্বর) নতুন ভাড়ার তালিকা সন্ধ্যার মধ্যে সারাদেশে পৌঁছে দেওয়ার কথা জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

তবে তালিকা দিতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাস মালিকরা।

আরও পড়ুন: অটোপাশ না থাকায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান,কর্তৃপক্ষ ভাড়ার তালিকা তৈরি না করায় পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা হচ্ছে। এনিয়ে বাস মালিকরা আমাদের কাছে বারবার এ বিষয়ে অভিযোগ করছেন। এসময় সন্ধ্যা সাতটার মধ্যে সারাদেশে ভাড়ার তালিকা পৌঁছানোর দাবি তোলেন তারা।

এর জবাবে ভাড়ার তালিকা তৈরির কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে বলে জানান বিআরটিএ'র উপপরিচালক শহীদুল্লাহ। বাকি কাজ শেষ করে আজ সন্ধ্যার মধ্যে অন্তত ঢাকা শহরের সব জায়গায় ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গুমের শিকার হওয়া ৬৪ জনের একটি তালিকা তদন্ত কমিশনে পাঠানো হয়েছে।
বাংলাদেশে কর্মরত বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এই তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 
জ্বালানি তেলের মূল্য কমার পর দূরপাল্লার বাসে নতুন ভাড়া নির্ধারণের পরও যেসব কোম্পানি কাউন্টারে এখনো তালিকা প্রকাশ করেনি তাদেরকে সতর্ক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর