ডেঙ্গুতে একদিনে ৮৯ জন হাসপাতালে

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৭:৩২ পিএম

২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২২ নবেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

কন্ট্রোল রুম জানায়, ভর্তি হওয়া ৮৯ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৮৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১১৮ জন। 

আরও পড়ুন: উন্নয়ন হলে কিছু দুর্নীতি হবেই: পরিকল্পনা মন্ত্রী

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪২ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৯৩৮ জন। 

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম। 


একাত্তর/আরএইচ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত...
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
সৌদি আরবের রাজধানী রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী...
সমসাময়িক বিভিন্ন ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা দিতে বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার পরদিনই নতুন করে চরম হুঁশিয়ারি জারি করলো ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর