চার মৃত্যুর দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী দেখলো দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এর আগে গত বছরের ২৮ অক্টোবর ডেঙ্গু নিয়ে রেকর্ড দুই হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির নতুন সংখ্যা দেখলো দেশ।   

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। মারা যাওয়া রোগীদের বয়স ১৬ থেকে ৭৫ বছরের মধ্যে।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকা ছাড়া) হাসপাতালগুলোতে সর্বাধিক ৫৩০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এক জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৯ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬১.৮ শতাংশ পুরুষ এবং ৩৮.২ শতাংশ নারী। এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৮০৩ জন।   

একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর মধ্যে ৫১.৮ শতাংশ নারী এবং ৪৮.২ শতাংশ পুরুষ।   

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবৃদ্ধি রোধের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
মানসিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, মানবিক ও জনবান্ধব করতে আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি মনোসামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নীতিনির্ধারক ও বিশেজ্ঞরা। তারা বলেছেন, মানসিক...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ও মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় নিহতদের...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর