রোববার সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক: চিফ হুইপ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

সমসাময়িক বিভিন্ন ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা দিতে বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান জানান, সমসাময়িক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিশেষ বার্তা দেবেন।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর ঠিক আগে সংসদীয় দলের বৈঠক আহবান করা হয়ে থাকে। তবে সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হওয়ার পরও হঠাৎ এই বৈঠক ডাকায় রাজনৈতিক অঙ্গনে এটিকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে একাধিক স্পর্শকাতর ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে দলের অভ্যন্তরে শৃঙ্খলা নিশ্চিত করা, নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগ মোকাবিলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি, যোগ্য প্রার্থী বাছাই এবং নিজ নিজ এলাকায় সংসদ সদস্যদের করণীয় সম্পর্কেও সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে পারেন।

একাত্তর/এসি
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হতে যাচ্ছে।  বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম একাত্তরকে এই তথ্য জানান। 
আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
সৌদি আরবের রাজধানী রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী...
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর