বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:১৬ পিএম

নোয়াখালীতে পালিত হলো বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের ৫০তম শাহাদাৎ বার্ষিকী।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগরে শহীদের গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।

অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বীরমুক্তিযোদ্ধাগণ। 

পরে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সদস্য সচিব সোহেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেয়ে নুর জাহান, ফাতেমা বেগম, বীরমুক্তিযোদ্ধো গোলাম মাওলা, আবু ইফসুফসহ অনেকে। শেষে বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে রুহুল আমিনের জন্ম। মুক্তিযুদ্ধের পুরো সময় তিনি জীবন বাজি রেখে লড়েছেন শত্রুদের বিরুদ্ধে। চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে এই দিনে খুলনার রূপসায় শাহাদাত বরণ করেন এ বীরযোদ্ধা। তার সম্মানে সরকার বাগপাচড়া গ্রামকে রুহুল আমিন নগর নামে নামকরণ করেন। এছাড়া এ বীরের অবদানকে স্মরণীয় করে রাখাতে তার জন্মস্থানে ২০০৮  সালে শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়।


একাত্তর/এসি

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে...
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যোগদান...
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর