‘খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা'

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:১৩ পিএম

শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়নে খ্রিস্টানদের অনেক অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমবায় আন্দোলনে তাদের অবদান অসামান্য। তারা অত্যন্ত সফলতার সাথে তাদের বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছেন। 

শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট (কেআইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এসময় তিনি বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা, আমরা একসাথে মিলে মিশে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্ম ও বর্ণের মানুষকে একত্রিত করেছেন’। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, এম পিসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছে ও ত্যাগ স্বীকার করেছে। খ্রিস্টান সম্প্রদায় ক্ষুদ্র হলেও তাদের অনেক অবদান রয়েছে এবং তারা মুক্তিযুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু তা সম্পর্কে আমাদের বিস্তারিত তেমন জানা নেই, কিন্তু তা জানতে হবে। স্বাধীনতার ৫০ বছর একটি অসামান্য উপলক্ষ্য তাদের এ ইতিহাসকে জানার। আমাদেরকে এ ৫০ বছরের ইতিহাস থেকে আগামী ৫০ বছরের ইতিহাস রচনা করতে হবে। 

image


কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও তার বক্তব্যে বলেন, বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় ক্ষুদ্র কিন্তু কোন ক্ষেত্রে তারা নগন্য বা দুর্বল নয়। তারা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার প্রয়াসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিগত ৫০ বছর ধরে খ্রিস্টান সম্প্রদায় কাজ করে আসছে। বর্তমানে সে কাজ আরো সম্প্রসারিত ও গতিময় করে তুলছে।     

শনিবার বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজন চলে প্রায় তিন ধন্টা ধরে। অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিলো, জীবিত ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ দেশের বিভিন্ন অঞ্চলের খ্রিস্টান মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্বকারী ৪০ জনকে বিশেষ মেডেল পরিয়ে দেন। এ সময়ে মুক্তিযুদ্ধে অবদান রেখে মারা গেছেন এমন ৩৫ জনকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। এছাড়াও, অতিথিদের হাতে তুলে দেয়া হয় বিশেষ স্মারক হিসেবে ক্রেস্ট। 

এছাড়াও, দেশাত্ববোধক গান, নৃত্য, শিশুদের অংশগ্রহণে বিশেষ নাটক, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় বিষয়ক প্রামান্যচিত্রের সমন্বয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

image

 

একাত্তর/ এনএ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর