'২৬ মার্চের মধ্যে হবে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা'

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২ এএম

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, যেসব তালিকা পাওয়া গেছে, সেগুলো প্রকাশ করা হয়েছে। তবে কিছু আবেদনের ‍যথার্থতা নিরূপণে স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে কিছুটা সময় লাগছে। আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এই রাষ্ট্রটি যাতে ব্যর্থ রাষ্ট্র হয়।

তিনি বলেন, আজকে সেই হত্যাকারীরা, যারা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে। আমরা কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার এসব খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
দীর্ঘ ১৮ বছর পর আবারও ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর