বাবলা বনে জীবন্ত মাটিচাপা দেয়া হয় ১৭ বুদ্ধিজীবীকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৩২ পিএম

দেশ স্বাধীনের পরপরই খোঁজ পাওয়া যায় রাজশাহীর পদ্মা পাড়ের বাবলা বন বধ্যভূমির। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১৭ জন বুদ্ধিজীবীর মরদেহ পাওয়া যায়। 

যাদের মধ্যে এক দড়িতে গলায় ফাঁস লাগানো ছিল ১২ জনের। তাদের জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যা করা হয়েছিলো। 

তাদের মরদেহ দেখতে সেদিন পদ্মার পাড়ে জনতার ঢল নামে। তবে দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫০ বছরেও সরকারিভাবে বাবলা বন গণহত্যা দিবস পালন করা হয় না।

১৯৭১ সালে রাজশাহী মহানগরীর শ্রীরামপুরের বোয়ালিয়া ক্লাব ভবন দখলে নিয়ে টর্চার সেল গড়ে তুলেছিলো পাকিস্তানি বাহিনী। 

যেখানে স্বাধীনতাকামী মানুষদের ধরে এনে নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের পর হত্যা করে ফেলে দেওয়া হতো পাশের পদ্মা নদীতে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের আগে রাজশাহীর শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ধরে এনে হত্যার পর গণকবর দেয়া হয় বাবলা বনে।

বিজয়ের পরপরই ৩০ জানুয়ারি বাবলা বনে গণকবরের সন্ধান মেলে। সেখানে পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নাজমুল হক সরকার, সরকারি কর্মকর্তা আবদুল হক সরকার, ব্যবসায়ী নওরোজ দৌলা খানসহ ১৭ জনের মরদেহ। 

স্বাধীনতার ৪৯ বছর পর গেলো বছর এই স্থানটিতে নির্মাণ করা হয়েছে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ। তবে সেখানে যারা শহীদ হয়েছেন তার নামফলক দেওয়ার দাবি মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহকারী।


একাত্তর/এসজে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর