বেসরকারি টেলিভিশনে ইশারায় সংবাদ উপস্থাপনের সুপারিশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৭:৩২ পিএম

সরকারি টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টেলিভিশনগুলোতেও ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনের সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

কমিটির বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপনে দেশি-বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

রোববার (১৯ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান, কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত ও কাজী কানিজ সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় অধিদপ্তরের মাঠ পর্যায়ে জনবল নিয়োগের কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সুপারিশ করা হয়। এছাড়া চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের প্রয়োজনীয়তা ও উপযোগিতা বাস্তবসম্মত হওয়ায় ইউনিসেফকে তথ্য সরবরাহের মাধ্যমে ২০২৪ সালের পরেও অর্থায়নের জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর জন্য বলা হয়।

বৈঠকে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উন্নয়ন ও আধুনিকায়ন এবং বিপণনে সহযোগিতা প্রদানের পাশাপাশি স্থায়ী কমিটির মৈত্রী শিল্প সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।


একাত্তর/এআর

দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর