১৫ সংগঠনের হাতে উঠছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০:৩৪ এএম

বিজয়ের ৫০ বছরে উদ্ভাসিত হয়ে বিশেষ আয়োজনে ফিরে এলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। দেশ গঠনে তরুণদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে প্রদান করা এই অ্যাওয়ার্ডের প্রাথমিক বাছাইয়ে উঠে আসা ৩১ সংগঠনের মধ্য থেকে ১৫ জনের হাতে উঠবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’।

এবারের অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও ধারণকৃত বক্তব্য প্রদান করবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ঘোষণা করা হবে বিজয়ী ১৫ সংগঠনের নাম যাদের হাতে সরাসরি এই পুরষ্কার তুলে দেবেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয় যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টিরও বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবেদন করে। বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১ সংগঠনকে।

বিজয়ের ৫০ বছরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের বিশেষ আয়োজনে বিজয়ী দলগুলোকে যাচাই বাছাইয়ের জন্য ছিলো বিশেষ বিচারক প্যানেল। এই প্যানেলের সদস্য ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, ইয়াং বাংলার আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ডান অ্যান্ড ব্রেডস্ট্রিটের সিইও জারা মাহবুব, ডেইলি স্টারের সিনিয়র করসপনডেন্ট পরিমল পালমা, তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে আন্দোলনকারী ও টিভি উপস্থাপক তাসনুভা শিশির, জাতীয় পুরষ্কার বিজয়ী অভিনয় শিল্পী জয়া আহসান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন বিষয়ক অর্থনীতিবিদ আতিউর রহমান, উইমেন ইন ডিজিটাল আচিয়া খালেদা নিলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি মফিদুল হক, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট শ্যামালতা রায়, চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এবং পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষা আন্দোলনকারী শাহরিয়ার সিজার রহমান।

এই বিশেষ প্যানেলের দীর্ঘদিনের বিচার বিশ্লেষণ শেষে বাছাই করে ৩১ সংগঠনকে এবং সেখান থেকে ১৫ সংগঠনকে বেছে নেয়া হয় যাদের হাতে ২০ ডিসেম্বর তুলে দেয়া হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

আরও পড়ুন: ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে জাপার সংলাপ

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করা ‘জয় বাংলা’ স্লোগানকে ধারণ করে দুই বছর পর পর এ পুরষ্কার প্রদান করা হয়। তবে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ বছর ব্যবধান কমিয়ে এক বছরেই এই পুরষ্কার দেয়া হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পৃষ্ঠপোষকতায় পুরষ্কারটির আয়োজক ইয়াং বাংলার সূত্র জানায়, অ্যাওয়ার্ড জয়ী তরুণরা শুধু দেশকে পরিবর্তন নয় বরং বিশ্বব্যাপী অবদান রাখার মতো যোগ্যতা রাখে।


একাত্তর/আরএ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)-এর লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। 
জনগণের রায়ে আওয়ামী লীগের টানা জয়ের ফলে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর