জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসর শুরু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতে দেওয়া হচ্ছে এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

শনিবার দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এই আসরে যোগ দেন সজীব ওয়াজেদ জয় ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকী।

দেশ গঠনে দেশের প্রান্তিক পর্যায়ে থাকা তৃণমূলের তরুণদের উৎসাহিত করতে এ পুরস্কার দিচ্ছে দেশের তরুণদের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’।

এবারের পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডে ছিলেন অ্যাক্টিভিস্ট ও উন্নয়ন বিশেষজ্ঞ আসিফ মুনীর, বীর মুক্তিযোদ্ধা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মখদুম নার্গিস, সাংবাদিক ও আর্টিস্ট এলিটা করিম, অভিনয়শিল্পী মোশাররফ করিম, উদ্যোক্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মালিহা মান্নান আহমেদ, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্ব শুরু হয়। ছবি: সংগৃহীত

সিআরআইয়ের ট্রাস্টি জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাংসদ নাহিম রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

উপস্থিত আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও।

ইয়াং বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ৭৫০টিরও বেশি সংগঠন পুরস্কারের জন্য আবেদন করে। যাচাই-বাছাই শেষে ছয় ক্যাটাগরিতে এবার দেওয়া হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। পুরস্কার পেয়েছে ১২টি সংগঠন।

পুরষ্কার পাওয়া সংগঠনগুলো হলো-

১) সম্ভাবনা
২) ঋতু হেলথ এন্ড ওয়েল বিয়িং ফাউন্ডেশন
৩) অভিনন্দন ফাউন্ডেশন
৪) টং এর গান
৫) নপম ফাউন্ডেশন
৬) অলটারেস্টিক পিপলস ইয়ুথ অরগানাইজেশন (অপিও)
৭) উইমেন’স ড্রিমার ক্রিকেট একাডেমী
৮) ভালো কাজের হোটেল
৯) ওয়াইল্ড লাইফ এন্ড স্নেইক রেসকিউ টিম বাংলাদেশ
১০) ইকো নেটওয়ার্ক গ্লোবাল
১১) ক্লিয়ার কনসেপ্ট
১২) টিম এটলাস

যে ছয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়- দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উদ্ভাবন এবং যোগাযোগ।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এসব সংগঠনসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও ৩ লাখের বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তর/আরএ
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করা হয়েছে।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর