সচিব পর্যায়ে ১০ বদল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পিএম

বদলি ও পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ১০টি দপ্তরে সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সরকারের সচিব পর্যায়ে এই পরিবর্তন হয়। 

সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে এ পরিবর্তন আনা হয়। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেনকে দুদকের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আবদুল হামিদ জমাদ্দারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। 

আরও পড়ুন: বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান! 

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সচিব হিসেবে পদোন্নতি দিলেও তাকে আগের দপ্তরেই রাখা হয়েছে।

অন্যদিকে, ছয়জন সচিবকে বদলি করে অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বিপিএটিসির রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।


একাত্তর/এসজে

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর