লঞ্চে আগুনের ঘটনায় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান নামে একটি যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী আলাদা শোকবার্তায় অনুরূপ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ে স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় আসলে ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৭০ জনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিন শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

ভোটারদের অভয় দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, আমরা আশ্বস্ত করতে চাই, ভোটারা নির্ভয়েকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক...
আগামী ভোটের আগে ১৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার প্রকাশিত ওই গেজেটে বরিশালের ছয়টি, পিরোজপুরের তিনটি, ঝালকাঠির দুটি এবং টাঙ্গাইলের তিনটি...
ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মেয়াদ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর...
ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযান-১০ এর মালিক হামজালাল শেখকে কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর