সব শিক্ষার্থীকেই করোনার টিকার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৮:০৩ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব শিক্ষার্থীকেই করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে। বলেন, সারাদেশে টিকা কার্যক্রম বাড়ানো হচ্ছে। এছাড়াও, সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিস্তৃতভাবে পাঠদান কবে শুরু করতে পারবো আমরা বলতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে। কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। তবে সংক্রমণ বাড়বে কিনা কতটা বাড়বে, আমাদের কতটা দাম দিতে হবে, তার সব কিছু নির্ভর করছে আমাদের সবার ওপর। 

মন্ত্রী আরও বলেন, আমি যেখানেই যাচ্ছি , দেখছি কারো গলায় মাস্ক, কারো হাতে, কারো পকেটে। আবার কারো কারো মাস্ক বাড়িতে। বাড়িতে থাকলেও হবে না, পকেটে থাকলেও হবে না, হাতে বা গলায় থাকলেও হবে না। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। এছাড়াও, ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানসহ আরো অনেকে। 

একাত্তর/ এনএ
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর