নৌযান থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার অপসারণের নির্দেশ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন রুটে চলাচল করা সব যাত্রীবাহী নৌযান থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ইঞ্জিন রুমের পাশের ক্যান্টিন থেকে রান্না করার জন্য সব ধরনের চুলা অপসারণেরও নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার সদরঘাটের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এবং অভ্যন্তরীণ নৌযান রেজিস্ট্রার মোঃ মাহবুবুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ ও যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা দেয়া হয়েছে।

নৌযানে গ্যাসের চুলা ও সিলিন্ডার পাওয়া গেলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেয়া হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে নৌযান মালিক, মাস্টার ও ড্রাইভারকে এই নির্দেশনা পালনের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন: লঞ্চ-জাহাজের ফিটনেসের তথ্য হাইকোর্টে দাখিলের নির্দেশ

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০'এ আগুন লাগে। এতে ৪১ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও এখনো অনেকে নিখোঁজ বলে দাবি করেছেন স্বজনরা।

রোববার (২৬ ডিসেম্বর) লঞ্চটির ইঞ্জিনে ত্রুটি ছিল বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত দল। আগুনে যাত্রীদের মৃত্যুর ঘটনায় লঞ্চের মালিক মো. হাম জালাল শেখকে প্রধান আসামি ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/টিএ

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে কাউন্সিলদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসে নাই। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি...
দেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে একযোগে অপসারণ করা হয়েছে। এছাড়া ৩২৩ পৌরসভার মেয়র এবং ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর