শিশুদের প্রযুক্তি ব্যবহারে বাড়াতে হবে নজরদারি: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০২:১১ পিএম

শিশুদের পড়াশোনার বিষয়ে আমরা যেমন নজরদারি রাখি তেমনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে আরো নজরদারিতে রাখতে হবে বলে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেকোনো প্রযুক্তির ভালো-মন্দ দুই দিকই রয়েছে। বর্তমান যুগে এসে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই প্রযুক্তিবান্ধব এবং দক্ষ হতেই হবে। বর্তমান যুগের এবং ভবিষ্যতেও একই চাহিদা। সেজন্য আমাদের শিশুদেরকে একদম শৈশব থেকেই তাদেরকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। তা না হলে তারা চতুর্থ বিপ্লবে টিকে থাকতে পারবে না। আমরা চাই নতুন প্রজন্ম এই চতুর্থ বিপ্লবের সফল অংশীদার হবে। সে কারণেই অবশ্যই প্রযুক্তি প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে শিশুদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের অবশ্যই নজরদারি রাখতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় যে ঘাটতি তৈরি হয়েছে যদি করোনার ভয়াবহতা আগামী শিক্ষাবর্ষে না পড়ে তাহলে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা রয়েছে।

দেশব্যাপী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল সবজায়গায় একরকম নয়। কিছু কিছু জায়গায় ভিন্ন ভিন্ন কিছু চিত্র দেখা গেছে। তবে মনোনয়ন যদি সঠিক হয় তবে সেক্ষেত্রে আমরা দেখেছি নৌকার প্রার্থী বেশি জয়লাভ করেছে। কারণ নৌকার প্রতি মানুষের আস্থা রয়েছে এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা রয়েছে।

তিনি বলেন, যেখানে হয়তো নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত না হয়ে বিদ্রোহী নির্বাচিত হচ্ছেন সেখানে সেখানে বুঝে নিতে হবে, হয়তোবা তৃণমূল পর্যায় থেকে যেভাবে মনোনয়নের সুপারিশ পাঠানো হয়েছে সেই সুপারিশে কিছুটা ত্রুটি যুক্ত ছিল। সে কারণেই হয়তো সবচাইতে ভালো যে প্রার্থী তাকে হয়তো আমরা মনোনয়ন দিতে পারিনি। তিনি বলেন, কেন্দ্র অবশ্যই তৃণমূলের উপর নির্ভর করে আর তৃণমূল থেকে যদি ভুল হয়ে থাকে সেখানে অবশ্যই ফলাফলে একটি প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তারপরও বেশিরভাগই কিন্তু নৌকাই বিজয়ী হচ্ছে।

এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় নবনির্বাচিত ৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।


একাত্তর/এসএ

শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
ঢাকার বুকে যেন এক টুকরো মানবিকতার স্বর্গোদ্যান! যেখানে রক্তের বন্ধন ছাপিয়ে ভালোবাসা আর সহমর্মিতায় গড়ে উঠেছে এক একটি পূর্ণ পৃথিবী। এমনই এক মানবিক ও নিরাপদ আশ্রয় ‘এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ’...
রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের জন্য শনিবার সকালটি ছিল যেনো স্বপ্নের মতো। বিয়াম ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে, সেখানকার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর