দেশে প্রথমবারের মতো ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ: সেনাপ্রধান

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৪:০৩ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আর্মি লেভেল লজিস্টিক এফটিএক্স (ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ) পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

রোববার (২ জানুয়ারি) সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে সেনাবাহিনী এখন প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো লজিস্টিক এফটিএক্স সেনাবাহিনী পর্যায়ের প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এটি প্রমাণ করে আমরা প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

সেনাপ্রধান বলেন, আমাদের উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে আমাদের গুণগতমান বিশ্ব পর্যায়ে নিয়ে যাবো। যাতে করে আমাদের ওপর জনগণের যে আস্থা আছে তার সঠিক প্রদর্শন আমরা করতে পারি।

আরও পড়ুন: কিউইদের গুড়িয়ে দিয়ে ভালো শুরু বাংলাদেশের

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। দেশের অঙ্গন ছাড়িয়ে বিদেশে সুনাম ছড়িয়ে দিতে আমরা এই অবস্থানটি ধরে রাখতে চাই।

এর আগে তিনি তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।


একাত্তর/আরবিএস  

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার দেশে ফিরেছেন।
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর