কিউইদের গুড়িয়ে দিয়ে ভালো শুরু বাংলাদেশের

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০:০৮ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ‍সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাউন্ট মঙ্গাইনুয়েতে দ্বিতীয় দিনের খেলায় ৭০ রান তুলতেই শেষ পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড। ইনিংস শেষে তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ৩২৮। এর আগে প্রথম দিন পাঁচ উইকেটে ২৫৮ রান তুলেছিল তারা।

এদিন প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মুমিনুল হকের আক্রমণ নাস্তানাবুদ করে ব্ল্যাকক্যাপদের।

হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। দ্বিতীয় দিন সকালে রাচিন রবীন্দ্রকে শিকার করে দিনের প্রথম উইকেটটি শিকার করেন শরিফুল ইসলাম। তারপর কাইল জেমিসনকে শিকার করে ম্যাচে নিজের প্রথম উইকেটটি পান মিরাজ। দুই ওভার পরেই একই ওভারে টিম সাউদি ও নেইল ওয়াগনকে শিকার করেন এই স্পিনার।

দ্বিতীয় দিন সকালে হেনরী নিকোলস একাই লড়াই করেন। তার ব্যাট থেকে আসে ৭৫ রান। তাকে শিকার করে নিউজিল্যান্ডকে অলআউট করেন মুমিনুল। নিকোলস ছাড়া দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। মধ্যাহ্ন বিরতির আগেই নিউজিল্যান্ড অলআউট হয় বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে সর্বনিম্ন ৩২৮ রানে।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ভালো বোলিং করলেও উইকেটের দেখা পাননি। তিনি ২৬ ওভারে ৭ মেডেনে খরচ করেছেন ৭৭ রান।

নিউজিল্যান্ডকে গুড়িয়ে ব্যাটিংয়ের শুরুটা ভালো করে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দারুণভাবে সামলেছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে। তবে তৃতীয় পেসার ওয়াগনারকে সামলাতে বেগ হতে হয়েছে সাদমানকে। ফলাফল ভালো খেলতে থাকা সাদমান ওয়াগনারের শিকার হলেন। বাঁহাতি পেসারের ফুলটস বল অন সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন সাদমান। কিন্ত বল ব্যাটের ওপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় ওয়েগনারের হাতে। সামনে ঝাপিয়ে ক্যাচ নিয়ে সাদমানকে সাজঘরের পথ দেখান তিনি। ৫৫ বলে ২২ রান করে বিদায় নেন সাদমান। 

আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে কমলো মৃত্যু-শনাক্ত

৪৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পর উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম আউট হয়ে গেলেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও তিনে নামা নাজমুল হোসেন বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ​এক উইকেটে ১১৫ রান। শান্ত ৪৩ রানে ও জয় অপরাজিত আছেন ৪৬ ​রানে।


একাত্তর/এসি

ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর