এখনই লকডাউন নিয়ে ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম

দেশে আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

রোববার (৯ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের স্বজনদের জন্য করোনার বুস্টার ডোজের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।

রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বুস্টার ডোজ দেয়ার এই কার্যক্রম চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুস্টার ডোজ দেবেন এমন ২৭০ জনের নামের তালিকা তারা পেয়েছেন। সবশেষ ২৬টি দেশের দূতাবাসের কর্মকর্তারা সেখানে টিকা নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই। সংক্রমণ বাড়ার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিদেশ ভ্রমণে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে জনগণকে বাঁচাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে ওমিক্রন এসে গেছে। আমি জানি না এটা কি! ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন, একদিনেই ভারতে লাখের ওপর ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখ লোক আক্রান্তের খবর মিডিয়া প্রচার করেছে। যা হোক আমরা ভালো আছি।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ভালো খবর হচ্ছে ওমিক্রনের আক্রান্তদের মৃত্যুহার অনেক কম। অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন। কোভিড-১৯ মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে এটিকে একক দেশ হিসেবে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে।’

ইতিমধ্যে দেশে সাড়ে সাত কোটি মানুষকে টিকা দেয়া উল্লেখ করে মোমেন বলেন, প্রথম দিকে টিকা পেতে বাংলাদেশের অসুবিধা হলে অনেক দেশই এগিয়ে এসে টিকা দান করে। এখন আমি বলতে পারি আমাদের হাতে সাড়ে তিন কোটি টিকা রয়েছে বা পেতে যাচ্ছি। দেশের সকলকেই টিকা আওতায় আনা হবে।

এদিকে, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণে নিরুৎসাহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনীতে এসে তিনি বলেন, ভারতে করোনা বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।

শেখ রাসেল হাসপাতালে বুস্টার ডোজ নিয়ে ভারতের হাইকমিশনার সাংবাদিকদের আরো বলেন স্থল বন্দর দিয়ে যাতায়াত ও ভিসা কার্যক্রম খোলা থাকছে। তবে আগামী ১১ জানুয়ারি থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।


একাত্তর/আরএ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর