শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। এ বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। 

শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি বই তুলে দিয়ে সরকার যুগান্তকারি দৃষ্টান্ত স্থাপন করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উপবৃত্তি প্রদানসহ দেশের সব জাতিগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে যারা সুশিক্ষায় শিক্ষিত করছেন সেই মহান কারিগরদেরকে ছাত্র-ছাত্রীদের ব্যাপারে আরও আন্তরিক হতে হবে। 

সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্বদেশ দিবস উপলক্ষে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ২০২০-২১ শিক্ষাবর্ষের কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

এসময় উপস্থিত ছিলেন, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মাঠে অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, ইউএনও জাহিদুর রহমান,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএম আবু তাহের,ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না সহ আরও অনেকে। 


একাত্তর/এনএ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর