করোনায় শনাক্ত দুই হাজার ছাড়ালো, মৃত্যু তিন

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২৩১ জন শনাক্ত হয়েছেন। এসময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের। 

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের।

গত ২৪ ঘণ্টায়  সুস্থ হয়ে উঠেছেন ২০৮ জন। আগের দিন দেশে করোনায় তিনজনের মৃত্যু হয়। আর আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৪৯১ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ৫৩ শতাংশ। আগেরদিন এই হার ছিলো ছয় দশমিক ৭৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। 

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচয় দিলেই টিকা মিলবে

এ পর্যন্ত মোট এক কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের সবাই পুরুষ। 

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ, তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৭ হাজার ৩৮৭ জনের। সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ২৩১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩০ কোটি ৮০ লাখ ৫২ হাজার ১২৭ জন। 


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর