আরও ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে আজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৬:৫১ পিএম

কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় টিকা দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগের পরিচালক ডা শামসুল হক।

প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সাধারণ মানুষও পাচ্ছে ফাইজারের টিকা।

আরও পড়ুন: কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

তবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এখন বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে মডার্না।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ফাইজারের টিকা এসেছে।

উল্লেখ্য, বর্তমানে ফাইজারের ২৯ লাখ ২৬ হাজার ৮৭২ ডোজ টিকা মজুদ আছে। এছাড়া দেশে টিকার কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


একাত্তর/টিএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
তিন বছরে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে নতুন করে প্রায় ৭০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার চিকিৎসক, ৩০ হাজার নার্স এবং ২০ হাজার জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর