ফাইজারের আরো ২৩ লাখ টিকা দেশে পৌঁছেছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০:৪১ পিএম

কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। ফলে কয়েকধাপে এখনো পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ ৯ হাজার ফাইজারের টিকা পেলো বাংলাদেশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে টিকা দেশে এসে পৌঁছায় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগের পরিচালক ডা শামসুল হক।

করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে সারা দেশে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সাধারণ মানুষও পাচ্ছে ফাইজারের টিকা। তবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া বন্ধ করা হয়েছে। এখন বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে মডার্না।

বর্তমানে ফাইজারের ২৯ লাখ ২৬ হাজার ৮৭২ ডোজ টিকা মজুদ আছে। এছাড়া দেশে টিকার কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, কোভ্যাক্স প্ল্যাটফর্মের আওতায় বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকা পায় আফ্রিকার দেশ ঘানা। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটির রাজধানী আক্রায় পৌঁছায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকার ৬ লাখ ডোজ।

আরও পড়ুন: কোভ্যাক্সের টিকা যেভাবে আসছে বাংলাদেশে, যারা পাচ্ছেন

মূলত মহামারির তীব্রতা কমিয়ে এনে দেশের মোট জনসংখ্যার অন্তত ২০ শতাংশকে টিকার আওতায় আনতে কোভ্যাক্স কাজ করছে। কোভ্যাক্সের প্রতিষ্ঠাতারা আগেভাগেই পরিকল্পনা শুরু করেছিলেন। ২০০৯ সালে যখন ‘সোয়াইন ফ্লু’ ছড়িয়ে পড়ে তখন বিশ্বব্যাপী ভ্যাকসিন পৌঁছানো বেশ কঠিন হয়েছিল। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য সংকল্পবদ্ধ ছিলেন কোভ্যাক্সের প্রতিষ্ঠাতারা। তারা বেশ দ্রুততার সঙ্গে অনেক দেশকে এর সঙ্গে যুক্ত করতে পেরেছেন।


একাত্তর/আরএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
তিন বছরে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে নতুন করে প্রায় ৭০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার চিকিৎসক, ৩০ হাজার নার্স এবং ২০ হাজার জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর