দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলেন শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯:১২ পিএম

চাঁদপুরে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদপুরে ক্রয়সূত্রে তার বা তার পরিবারের কোনো জমি নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন তিনি। 

মন্ত্রী বলেন, জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত যে জমিটি আছে সেখানে তার বা তার পরিবারের কারো কোনো জমি নেই। তার ভাইয়ের অল্প কিছু জমি ছিল, সেটা তিনি হস্তান্তর করে দিয়েছেন। যেহেতু এটি থাকলে অধিগ্রহণের সময় তিনি লাভবান হবেন, সেহেতু তিনি অধিগ্রহণের আগেই সেটি হস্তান্তর করে দিয়েছেন।

তবে সেখানে তার রাজনৈতিক পরিবারের কারো জমি থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, তা করতে গেলেও কেউ নিশ্চয়ই তার সম্মতি নিয়ে জমি কিনবেন না। 

আরও পড়ুন: খালেদার মুক্তিতে পাকিস্তানীদের সঙ্গে হাত মেলালো বিএনপি

দলের মধ্যে থেকে কেউ এই কাজ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জমি নিয়ে কোন দুর্নীতি হয়নি। কিন্তু কারো দুর্নীতির অভিপ্রায় থেকে থাকতে পারে। তবে তা থাকলেও সেখানে তার পরিবারের কারো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। 

সেইসাথে এখানে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান শিক্ষামন্ত্রী। 

প্রসঙ্গত, চাঁদপুরে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করার অভিযোগ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।  

অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার এ কারসাজিতে জড়িত ব্যক্তিদের মধ্যে শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজন ও তার নিকটাত্মীয়ও রয়েছেন। 


একাত্তর/এসজে

পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর