টিকা নেয়ার সর্বনিম্ন বয়স এখন ১২ বছর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০২:৪৫ পিএম

এখন থেকে দেশে ১২ বছরের বেশি বয়সী সবাই করোনাভাইরাসের টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম হলে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নেয়ার বয়সসীমা ১২ বছর করার পাশাপাশি বুস্টার ডোজের বয়সসীমা ৫০ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হয়েছে।

দেশের ভাসমান জনগোষ্ঠীকে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু ভাসমান মানুষের নির্দিষ্ট ঠিকানা নেই তাই তাদেরকে এক ডোজের জনসন এন্ড জনসন টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হছে। 

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ছয় ডিগ্রিতে, আরও কমার আভাস

দেশে টিকা দেয়ার পরিসংখ্যান সম্পর্কে মন্ত্রী বলেন, গেলো এক মাসে মোট তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। আর এখন পর্যন্ত টিকা পেয়েছেন মোট ১৫ কোটি ৭০ লাখ ডোজ। মোট সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনায় কাজ করছে সরকার। 

মন্ত্রী বলেন, টিকা দেয়ায় দেশে মৃত্যুর হার এখন পর্যন্ত কম। তবে দ্রুতই দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচ থেকে ২০-এ চলে এসেছে। মানুষ এখন মাস্ক ছাড়াই চলাফেরা করছে। 

পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে ইতোমধ্যে মৃত্যুর হার বাড়তে শুরু করেছে। এমন চলতে থাকলে শিগগিরই দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে বলে সতর্ক করে সবাইকে মাস্ক পরতে অনুরোধ করেন তিনি।


একাত্তর/এসজে
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর