এখন থেকে ডোপ টেস্ট ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৫:৩০ পিএম

এখন থেকে ডোপ টেস্টের সনদ ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাবেন না গাড়ির চালকরা। নবায়ন করতে পারবেন না পুরনো লাইসেন্সও। আর রোববার থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, ৩০ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে বা নবায়নের সময় প্রার্থীকে ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে।

ডোপ টেস্ট করাতে হবে সরকারি হাসপাতাল থেকে। টেস্টের রিপোর্ট পজিটিভ হলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হবে না।

ডোপ টেস্ট সারা দেশে সব পর্যায়ের সরকারি হাসপাতাল এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ছয়টি প্রতিষ্ঠান থেকে করা যাবে।

এই ৬ প্রতিষ্ঠান হলো, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

আরও পড়ুন: ১১ জেব্রার সাথে বাঘেরও মৃত্যু, তথ্য গোপন করেছে কর্তৃপক্ষ

পরিবহন চালকদের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনাই এবার বাস্তবায়ন হচ্ছে।

এ ব্যাপারে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, ডোপ টেস্টের বিষয়টি রোববার থেকে কার্যকর করা হয়েছে। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আসবে তাদের ডোপ টেস্টের সনদ বাধ্যতামূলক।


একাত্তর/আরবিএস  

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মে আমূল পরিবর্তন আনা হবে। লাইসেন্স পেতে হলে ন্যূনতম ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ড্রাইভিং লাইসেন্স পেতে আর বিআরটিএ কার্যালয়ে দিনের পর দিন ধর্না দিতেহবে না। ধরতে হবে না দালালও। শুধু একবার সেখানে গিয়ে পরীক্ষা আর আঙুলের ছাপ দিতে হবে।তারপর বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স।...
যার নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিবন্ধন করা হবে তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনোভাবেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। মঙ্গলবার (৫ জুলাই)...
সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে শিগগিরই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৬ জুন) রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর