১১ জেব্রার সাথে বাঘেরও মৃত্যু, তথ্য গোপন করেছে কর্তৃপক্ষ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৪:৩২ পিএম

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর পর ১১ জেব্রার মৃত্যুর পাশপাশি একটি বাঘেরও মৃত্যু হয়েছে। গত ১২ জানুয়ারি বাঘটির মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখে পার্ক কর্তৃপক্ষ।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ পার্ক পরিদর্শনে যান। এসময় মৃত প্রাণীগুলোর সন্ধান নিতে গেলে বেরিয়ে আসে ১১টি জেব্রার মৃত্যুর পাশাপাশি একটি পুরুষ বাঘ মৃত্যুর তথ্য। 

পরিদর্শন শেষে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, তার ধারণা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে প্রাণীগুলোকে। দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি। 

এদিকে, মৃত্যুর কারণ ও প্রতিকারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পার্ক কর্তৃপক্ষের গঠিত মেডিকেল বোর্ড মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ায় সংক্রমণের কথা জানায়।

রোববার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দিতে সকালে সাফারি পার্ক পরিদর্শন করেছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 

আরও পড়ুন: ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল সেই দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সাথে এ ব্যাপারে কথা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জেব্রার মৃত্যু হয়। এরপর ২২ দিনে সেখানে আরও আটটি জেব্রার মৃত্যুর পর সর্বশেষ শনিবার (২৯ জানুয়ারি) পার্কে আরও দুই জেব্রার মৃত্যু হয়। 


একাত্তর/আরবিএস  

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
পূর্ব সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা পড়া বাঘিনীটি দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরছে তার আপন আবাসস্থলে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর