বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ষষ্ঠ ধাপের ইউপি ভোট শান্তিপূর্ণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৮:০১ পিএম

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন। তবে, ইভিএমএ ভোট হওয়া বেশিরভাগ ইউনিয়নে ইভিএমে ভোট হওয়ায় ধীরগতি ছিল। 

এর আগে, সোমবার (৩১ জানুয়ারি) সকাল শীত উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন দেশের ২১৮টি ইউনিয়নের ভোটাররা। দুর্গম চরাঞ্চলেও এবার ভোট হয়েছে ইভিএমে।

প্রায় বেশিরভাগ যায়গাতেই নারী ভোটারের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। সেই সঙ্গে ভোট নির্বিঘ্ন করতে সজাগ ছিলো আইনশৃংখলা বাহিনী।

মাঘের মধ্যভাগে ঘন কুয়াশা সেই সাথে তীব্র শীত। তারপরেও ভোট শুরুর আগে থেকেই  কুড়িগ্রামের চিলমারী ও ভুরুঙ্গামারী উপজেলার ৮ ইউনিয়নের ভোট কেন্দ্রে ছিল লম্বা লাইন।  

তীব্র শীত উপেক্ষা করেই গাইবান্ধার সাদুল্লাপুরের ৮টি ইউনিয়নে ভোট দিয়েছেন ভোটাররা। সেখানেও ভোট শুরুর আগে থেকেই লম্বা লাইনে দাড়িয়ে ছিলেন নারী পুরুষ সবাই।  

সকাল আটটার আগেই ভোটারের উপস্থিতি বাড়তে থাকে হবিগঞ্জের বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে। যার বেশিরভাগই ছিলেন নারী। 

ময়মনসিংহের ফুলপুর ও ভালুকায় ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট নিতে দেরি করায় ধীরগতি ছিলো ভোটগ্রহণে। এসময় ভোগান্তিতে পড়তে হয় ভোটারদের। 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৭ ইউনিয়নে ভোট হয়েছে ইভিএমে। এসময় ভোট দিতে গিয়ে অনেকেই জটিলতায় পড়েন। আবার কারও অভিযোগ ছিলো তাদের ভোট আগেই দেয়া হয়েছে। 

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিভিন্ন প্রতিকে সীল মারা ৫০টি ব্যালট পেপার উদ্ধার করে নির্বাহী হাকিম। আর একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় নৌকার এজেন্টকে আটক করে র‍্যাব।

কুমিল্লায় ৩২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। তবে শ্রীকাইল ইউনিয়নে এক যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর, মুরাদনগরের উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নে সাহেবনগর কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ হয়।


একাত্তর/এআর 

সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ২০ জেলার ২৪টি উপজেলায় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে ৯টিতে ইভিএম এবং বাকিগুলোতে...
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ২০ জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি ইউপিতে ভোট হবে...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপেও প্রাণহানি দেখলো দেশ। বিভিন্ন স্থানে সংঘর্ষ-হামলায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।চট্টগ্রাম, গাইবান্ধা ও বগুড়ায় পাল্টাপাল্টি সংঘর্ষে মারা গেছেন তিন...
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। বুধবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটায় ৪৮ জেলার ৯৫টি উপজেলার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর