ইউপি নির্বাচন: সপ্তম ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ২০ জেলার ২৪টি উপজেলায় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে ৯টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
এদিকে সপ্তম ধাপের নির্বাচনেও সহিংসতার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়া বেশকিছু কেন্দ্রে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার কোম্পানইগঞ্জের চরপার্বতী ইউনিনের ৬নং ওয়ার্ডের চরপার্বতী মেহের উল্যা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট ও চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ওপেন সিল মারা রিয়ে বুথের ভিতরে বাদানুবাদের অভিযোগ পাওয়া যায়।

image


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে জানান, জেলার দেবিদ্বার উপজেলার ভারেল্লা ইউনিয়নের পশ্চিম সিংহ রহমত ভুইয়া স্বতস্ত্র ইবতেদায়ী মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রট।
একই উপজেলার এলহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্র থেকে সহকারী প্রিসাইডিং অফিসার মো জাকারিয়া ও ‌এজেন্ট আক্তার হোসেনকে আটক করেছেন জেলা প্রশাসক মো। কামরুল হাসান।
অপরদিকে, বুড়িচং উপজেলায় ছয়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট ধীরগতির অভিযোগে দায়িত্বরত সহকারি প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন মজুমদারকে প্রত্যাহার এবং জাল ভোটের অভিযোগে ৩ জনকে আটক করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহাদৎ হোসেন।
এদিকে সপ্তম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়া সংরক্ষিত নারী মেম্বার পদে ১৩ জন এবং সাধারণ মেম্বার পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

image


ইসির সূত্র জানায়, এ ধাপে পাঁচ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন প্রার্থী। সংরক্ষিত নারী মেম্বার পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এছাড়া সাধারণ মেম্বার পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।

আরও পড়ুন: বিআরটিএতে নিয়ম মেনে বদলি, তদবির চলবে না: কাদের
মোট ভোটার ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন এবং নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।


একাত্তর/এসি

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর