বাংলাদেশকে ফাইজারের আরো কোটি ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১:০৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে এবং আগামী মাসগুলোতে আরও কয়েক লাখ টিকা এসে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিকতম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই ঊর্ধ্বগতির সংক্রমনের বিরুদ্ধে সহায়তা করার জন্য আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করছে।

এই ডোজগুলো শিক্ষার্থীদের এবং যারা তাদের প্রথম ডোজের জন্য অপেক্ষা করছে, সেই ঝুঁকিতে থাকা মানুষের জন্য টিকাদান প্রক্রিয়া প্রসারিত করতে সাহায্য করবে এবং তারা ওমিক্রন ভেরিয়েন্টের ক্রমবর্ধমান উপস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে বুস্টার পেতে সক্ষম হবে বলেও তিনি  উল্লেখ করেন। খবর বাসসের।

সর্বশেষ অনুদানের ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদানের পরিমাণ ৩ কোটি ৮৬ লাখেরও বেশি ডোজ এবং বাংলাদেশকে মার্কিন সরকারের কোভিড-১৯ সহায়তা ১২ কোটি ১০ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়, টিকা অনুদান ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযানে সমর্থন দিতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রয়াস জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ৭ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে টিকার সঠিক ব্যবস্থাপনা এবং প্রশাসনের প্রশিক্ষণ প্রদান করেছে।

ফাইজার টিকার এই সরবরাহ ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজার টিকার এক বিলিয়ন ডোজ অনুদানের মাধ্যমে  বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রদানে নেতৃত্বদানে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ বলে এতে বলা হয়।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ৩০ এর বেশি, বেড়েছে শনাক্ত

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স সরবরাহ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৪ বিলিয়ন ডলার দান করেছে, যা এই সুপার পাওয়ারকে বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায়সংগত প্রাপ্তির জন্য বিশ্বের বৃহত্তম দাতা করে তুলেছে।


একাত্তর/আরএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন বিধায় জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর