বিশ্বে একদিনে আরও ১১ হাজারের বেশি মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ এএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজার ৯০৭ জন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ২৭ হাজার ১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ২৮৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৯২৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৩১ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন এবং মারা গেছেন ২৬৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ২৩৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৪১৪ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৮৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ৩২১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ২১৮ জন এবং মারা গেছেন ১৮৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ২১০ জন।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় ৮২ জন, পোল্যান্ডে ৩০৭ জন, কানাডায় ১৫৪ জন, আর্জেন্টিনায় ৩১৮ জন, গ্রিসে ১১২ জন, হাঙ্গেরিতে ৮৮ জন, পেরুতে ১৮৬ জন, মেক্সিকোতে ৫৭৩ জন এবং ভিয়েতনামে ২৮৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর