কওমি মাদরাসায় করোনা টিকা দেয়া শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৯ পিএম

দেশে কওমি মাদরাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (৬ ফেব্রুয়ারি) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির (ইপিআই) সদস্যসচিব ডা. শামসুল হক।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় এ টিকা কার্যক্রম শুরু করা হয়। এক টিকা কার্যক্রমে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

মাদরাসা সূত্রে জানায়, সেখানে ৬০০ শিক্ষার্থী টিকা নিতে প্রস্তুত আছে। তাদের মধ্যে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে ৫০০ জন এবং ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থী রয়েছে আরও ১০০ জন।

এসময় ডা. শামসুল হক বলেন, শুধু ঢাকা নয়, দেশের সব কওমি মাদরাসায় এ টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে। এ জন্য সারাদেশের কওমি মাদরাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।

এদিকে কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, সরকার সফলতার সঙ্গে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ ধাপে সারাদেশে বাদ পড়া সবাইকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে। 

আরও পড়ুন: নানুয়া দিঘি পাড়ের সেই মণ্ডপে সরস্বতী পূজা

সূত্র জানায়, প্রাথমিকভাবে টিকা কার্যক্রমের অধীনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগে ১৭৪টি মাদরাসাকে টিকা সেন্টার হিসেবে নির্বাচন করা হয়েছে।


একাত্তর/এসি

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
করোনার অমিক্রন ও ডেলটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিগগিরই টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই টিকা বাইভ্যালেন্ট কম্বাইন্ড ডোজ হিসেবে দেয়া হবে। তবে...
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের...
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদানে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকার আওতায় আনা হবে...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
দেশে এখনও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে নিভে গেল দগ্ধ চারজনেরই জীবন প্রদীপ।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর