স্বাস্থ্য বিভাগের বিকেন্দ্রীকরণ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ পিএম

মানুষের দরজায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভাগটির বিকেন্দ্রীকরণ করার উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে ক্যানসার হাসপাতাল অডিটোরিয়ামে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিভাগকে আমরা বিকেন্দ্রীকরণ করছি। প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। জাপানের অর্থায়নে আটটি বিভাগে আটটি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। যেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই থাকবে। আটটি বিভাগে ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ব্রাঞ্চ আমরা তৈরি করেছি। আরও হাসপাতাল আমরা করবো।

তিনি আরও বলেন, অসংক্রামক রোগের মধ্যে অন্যতম ক্যানসার সারা পৃথিবীর মতো আমাদের দেশেও বাড়ছে। বাংলাদেশে ৬৭ শতাংশ মানুষ ননকমিউনিকেবল ডিজিজে মারা যায়। আমাদের দেশে ২০ লাখ ক্যানসারে আক্রান্ত রোগী আছেন। প্রতি বছর আরও প্রায় এক-দেড় লাখ মানুষ যোগ হয়। মৃত্যুও হয় প্রায় লাখের কাছে। ক্যানসারে কত লোক মারা যায় সেই হিসাবটা খুব একটা লোকে রাখে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা খাবারে যদি ভেজাল, রঙ, ফরমালিন মেশানো থাকলে ক্যানসার হওয়ার সম্ভাবনা দেখা যায়। পাকস্থলীর ক্যানসারও বাংলাদেশে অনেক হয়ে থাকে। আমাদের দেশে খাদ্য উৎপাদনের সময় কীটনাশক ব্যবহার করা হয়। সেটার কারণেও অনেক লোক ক্যানসারে আক্রান্ত হয়।

আরও পড়ুন: সরকার উন্নয়ন আর আইন শৃঙ্খলা বাহিনী শান্তি বজায় রাখছে: প্রধানমন্ত্রী

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা দেওয়া যায় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ক্যানসার আছে ভালো চিকিৎসা দিলে ভালো হয়ে যায়। সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করা দরকার। শুধু ঢাকার লোক বা ধনাঢ্য ব্যক্তি ক্যানসার চিকিৎসা ভালো পাবে, অন্যরা পাবে না—এই অবস্থা আমরা চলতে দিতে পারি না। তাই আমরা ক্যানসার চিকিৎসার ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করেছি। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আটটি বিভাগে আটটি ক্যানসার হাসপাতাল স্থাপনে কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। 


একাত্তর/এসি

বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর