শাবি উপাচার্যের অপসারণের সিদ্ধান্ত নেবেন আচার্য: শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৩ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অপসারণের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সোয়া তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।  

ডা. দীপু মনি বলেন, উপাচার্যকে অপসারণে শিক্ষার্থীদের একটি দাবি ছিল। সে ব্যাপারে আমরা আগেও তাদের সঙ্গে কথা বলেছি, আজকেও। তারা তাদের যে বক্তব্য, তাদের যে চাওয়াগুলো এবং কেন তারা সেটি চায়, সেই বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছে। আমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে তাদের সেই বক্তব্যগুলো শুনেছি।

আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক সাত রোহিঙ্গা

উপাচার্য অপসারণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অবহিত করবো। আচার্য যেহেতু একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন সেহেতু আমরা বিষয়টি আচার্যকে অবহিত করবো। সে বিষয় তারা সিদ্ধান্ত নেবেন।  

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয় সিলেট সার্কিট হাউসে। আন্দোলন শুরুর ২৮ দিন পর এ আলোচনায় বসে আন্দোলনকারীরা।

দুপুর আড়াইটায় ক্যাম্পাস থেকে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র নাফিসা আঞ্জুম ইমু।


একাত্তর/আরবিএস 

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর