উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ পিএম

২০২১ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন। 

রোববার (১৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

একই সময় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বোর্ডগুলোর কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। 

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

এবছর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডে ৫৯ হাজার ২৯৯ জন। পাশের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। 

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন।

রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন।  

এদিকে, বরিশাল বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। 

সর্বাধিক পাশের হার রয়েছে যশোর বোর্ডে। এখানে পাশের হার ৯৮ দশমিক ১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন। 

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন।

সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৭৩১ জন। 

দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন। 

যেভাবে ফলাফল জানা যাবে

আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এই ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।

এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—HSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য HSC লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে। উদাহরণ—HSC MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশগ্রহণ করেন।



একাত্তর/এসজে

মঙ্গলবারের পর আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। আবার ভর্তির সময় নিবন্ধন করেও প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। যা উদ্বেগজনক ও আশঙ্কার বলে মনে...
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর