এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় ৮২ হাজার

আপডেট : ২০ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। আবার ভর্তির সময় নিবন্ধন করেও প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। যা উদ্বেগজনক ও আশঙ্কার বলে মনে করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ অবস্থায় আন্তঃশিক্ষা বোর্ডের প্রধান বলছেন, যথাযথভাবে জরিপ করেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে। আর কিছু শিক্ষার্থী কমে যাওয়ারে স্বাভাবিক বলেও মনে করেন তিনি।

২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। পরিসংখ্যান বলছে, শেষ তিন বছরের মধ্যে এবারই এইচএসসি পরীক্ষার্থী সবচেয়ে কম।

তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, উচ্চমাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শতাংশের হিসাবে কারিগরি শিক্ষা বোর্ডে এই হার বেশি। আর সংখ্যায় তা এইচএসসিতে বেশি। এই তথ্য নিয়মিত শিক্ষার্থীদের, অর্থাৎ যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে সরাসরি উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিলেন।

এর বাইরে কোনো কারণে গ্যাপ দেয়া বা ফেল করা অর্থাৎ অনিয়মিত প্রায় দুই লাখ পরীক্ষার্থীও এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। নিয়মিত-অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির জানান, দেশে সাধারণত ওপরের শ্রেণিতে উঠলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়ে।

কিন্তু নিবন্ধন করেও পরীক্ষায় অংশ না নেবার পাশাপাশি, গেলোবারের চেয়েও পরীক্ষার্থী কমার কারণ কি? দারিদ্রসহ বেশ কিছু বিষয় সামনে আনছেন শিক্ষাবিদদের কেউ কেউ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের  শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মনে করেন, শিক্ষার্থীদের প্রনোদনাসহ চাকরির নিশ্চয়তা পাবার মতো উদ্যোগ না নিলে ঝরে পড়া ঠেকানো কঠিন হবে।

একাত্তর/আরএ
আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। 
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর