২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তবে, প্রাথমিকের বিষয়ে এখনি কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি তিনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি কমিটির সাথে বৈঠকে শেষে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি জানান, করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ কমিটিও মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে।

বুধবার রাতে একাত্তর জার্নালে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা দুই ডোজ টিকা দিয়েছেন তারা স্বশরীরে ক্লাস করবেন। যাদের টিকা দেওয়া হয়নি তারা আপাতত অনলাইনে ক্লাস করবেন।

মন্ত্রী বলেন, আপাতত প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্লাসে আনার বিষয়ে আমরা ভাবছি না। তাদের বিষয়ে আরো একসপ্তাহের পরিস্থিতে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

image

অবশ্য গত রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন করোনা পরিস্থিতির উপর নির্ভর করে, চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া সম্ভব হবে।

আরও পড়ুন: ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর টিএসসিতে ফেলে যাওয়ার অভিযোগ

আজকের বৈঠকের বিষয়ে জাতীয় করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, বৈঠকে আমরা বলেছি, যেহেতু সংক্রমণ হার অনেকটা কমে গিয়েছে তাই এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।


একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর