ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর টিএসসিতে ফেলে যাওয়ার অভিযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ এএম

রাজধানীর লালবাগ এলাকা থেকে এক কলেজছাত্রীকে (১৮) তুলে নিয়ে কয়েকদিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের পর টিএসসিতে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওই ছাত্রীকে উদ্ধারের বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

এর আগে বুধবার বিকেলে ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রেখে পালিয়ে যান অভিযুক্ত দু’জন। সেখান থেকে এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওই ছাত্রীর দাবি, ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে যাওয়ার পথে লালবাগ কেল্লার মোড়ে আল আমিন ও শুভ নামে দু’জন তাকে মুখে রুমাল চেপে অপহরণ করে। পরে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে কয়েক দফায় ধর্ষণ করা হয় তাকে।

ওই ছাত্রী জানান, শুভ ও আল আমিন তার পূর্বপরিচিত। কিছুদিন ধরে শুভ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ফোনে উত্ত্যক্ত করা শুরু করেন তিনি।

টিএসসি থেকে উদ্ধার করে নিয়ে আসা শামীমা আক্তার নামে এক পথচারী গণমাধ্যমকে বলেন, ‘ওই মেয়ে জানিয়েছে তাকে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করেছে কয়েকজন। পরে ধর্ষকরা টিএসসি এলাকায় ফেলে গেছে। আমি পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন অভিনেত্রী অঞ্জনা, বরণ করলেন নিপুণ

তিনি আরো বলেন, মেয়েটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়েটার বাড়ি লালবাগ কেল্লার মোড় এলাকায়। ছাত্রীর অভিযোগ, কে বা কারা তাকে ধরে নিয়ে গিয়ে অজ্ঞাতস্থানে জোরপূর্বক ধর্ষণ করেছে।

মওদুত বলেন, মেয়েটি নিজেকে ছাত্রী হিসেবে দাবি করছে। সে বলছে, কোনো এক গাড়িতে করে আজ তাকে টিএসসি এলাকায় কেউ রেখে গেছে। পুলিশ বিস্তারিত জানার জন্য কাজ করছে।


একাত্তর/আরএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর