ইসি গঠন: ২০ জনের নাম চূড়ান্ত, আবার বৈঠক রোববার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ পিএম

নির্বাচন কমিশন গঠনের লক্ষে প্রস্তাবিত ৩২২টি নাম থেকে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। এই ২০ জন থেকে ১০ নাম বাছাইয়ে আরও কয়েক দফা বৈঠকে বসবে সার্চ কমিটি।

মন্ত্রীপরিষদের সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব শামসুল আরেফিন জানিয়েছেন, ১০ জনের নাম চূড়ান্ত করতে সার্চ কমিটিকে আরও দুয়েকটি সভায় সভায় বসতে হবে।

অন্যদিকে, তালিকার বাইরে নতুন কোন নাম যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে সার্চ কমিটির দুই সদস্য বলেছেন, সেটিও হতে পারে।

দশ জনের নামের তালিকা করে চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার জন্য এই সার্চ কমিটির হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে ৩২২ জনের নাম প্রস্তাব করেছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও দেশ-বিদেশে থাকা ব্যক্তিরা।

সেই তালিকা নিয়ে শনিবার বেলা সোয়া ১১টা পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে কাজের অগ্রগতি জানান সামসুল আরেফিন।

তিনি বলেন, আজকের সভায় আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নাম থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু’একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে।

১০ জনের চূড়ান্ত তালিকা কখন পাওয়া যেতে পারে জানতে চাইলে এই সচিব জানান, আরও দুয়েকটা সভা হবে। এরপর যাবতীয় সব জানানো হবে।

বৈঠক শেষে বেরিয়ে আসেন সার্চ কমিটির সদস্যরা। তালিকার বাইরেও কোন নাম যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে কমিটির দুই সদস্য জানান সেটাও হতে পারে।

আরও পড়ুন: প্রকাশ হলে বঙ্গবন্ধু-বাংলাদেশের সেতুবন্ধ গ্রাফিক নভেল মুজিব দশম খণ্ড

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি এই সার্চ কমিটি করে দেয়ার পর সদস্যরা নিজেদের মধ্যে মোট পাঁচ দফা বৈঠক করেছেন, আর বিশিষ্টজনদের নিয়ে বসেছেন তিন দফা।

একাত্তর/এসি

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর