বইমেলায় স্বাস্থ্যবিধি না মানায় অনেককে জরিমানা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ পিএম

একদিন আগেই সপ্তাহিক ছুটির প্রথম দিনে বইমেলায় ছিলো উপচে পড়া ভিড়, আর সেই ভিড়ের চাপে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধি।

এমন পরিস্থিতিতে শনিবার বইমেলাতে স্বাস্থ্যবিধি মানাতে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। বই কিনতে এসে জেলা প্রশাসনের অভিযানে জরিমানাও দিতে হয়েছে অনেককে।

এদিকে, অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিনে মোড়ক উন্মোচিত হয় বঙ্গবন্ধুর আত্মজীবনীর আলোকে তৈরি মুজিব গ্রাফিক উপন্যাসের নবম ও দশম খণ্ড।

করোনা সতর্কতা আর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজনে মেলে সবুজ সংকেত। আয়োজকরাও কথা দেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার।

তাই বইমেলায় করোনা বিধিনিষেধ কতটুকু মানা হচ্ছে তা দেখতে অভিযান চালাতে আসে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরের দিকে এই অভিযান চালানো হয়।

এ সময় মেলায় আসা দর্শনার্থী ও প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের মধ্যে অনেককেই জরিমানা গুণতে হয়েছে স্বাস্থ্যবিধি না মানায়।

অপরাধের মাত্রা বুঝে তাদেরকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু অভিযান শেষ হতেই যথারীতি মেলায় আবারো একই চিত্র।

আরও পড়ুন: শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা: ডিএমপি

বইমেলায় ঢোকার সময় দর্শনার্থীদের মুখে মাস্ক নিশ্চিত করা গেলেও ভেতরে দর্শনার্থীদের অনেকের মুখে মাস্ক থাকছে না। থাকলেও কারও মাস্ক ঝুলছিল থুতনি ও গলায়।

মাস্ক না পরায় এক দর্শনার্থীকে জরিমানা করা হলে, তিনি নির্বাহী হাকিমের সাথে তর্কেও জড়ান। জরিমানা ও ক্ষমা প্রার্থনার পর তাকে সতর্ক করে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

আবার ভ্রাম্যমাণ আদালতকে দূর থেকে দেখেই পকেট ও ব্যাগ থেকে মাস্ক বের করে পরতে দেখা গেছে অনেককে। আদালতের মুখোমুখি হলেই তারা নানা অজুহাত দিচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত প্রকাশনীগুলোর স্টল ঘুরে ঘুরে দেখেন। স্টলগুলোর বিক্রয় প্রতিনিধিরা মাস্ক পরছেন কি না, তা পর্যবেক্ষণ করেন। অনেকের মধ্যে উদাসীনতাও ধরা পড়ে।

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধিনিষেধ কার্যকর করে সরকার। এসব নির্দেশনা কার্যকরে রাজধানীতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে।


একাত্তর/টিএ

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর