১০ নাম চূড়ান্ত করতে সার্চ কমিটির বৈঠক চলছে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম সুপারিশ করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়।

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নিচ্ছেন।

বিচারপতি ওবায়দুল হাসান দুদিন আগেই জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকেই তারা ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবেন।

১০ জনের এই তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যাদের উপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভার।   

সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে তা নিয়ে কাজ করছিল সার্চ কমিটি।

শনিবারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২/১৩ জনে নামিয়ে এনেছেন।

আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে: ওবায়দুল কাদের

তিনি বলেছিলেন, যে ১০ জনের নাম তারা চূড়ান্ত করবেন, তা তারা প্রকাশ করবেন না। আর ৩২২ জনের তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না তারা।


একাত্তর/আরএ

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর